বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৮:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

খাগড়াছড়ির লক্ষীছড়িতে তরুণী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

খাগড়াছড়ির লক্ষীছড়িতে তরুণী ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেফতার

রায়হাদ আলী জিশান,লক্ষীছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় ১৮ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১ মে বৃহস্পতিবার সকালে, যখন ভিকটিম গোসল ও কাপড় ধোয়ার জন্য ঘরের সামনে খালের পাশে যান।

 

লক্ষীছড়ি থানা সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাস্তার নিচের ধুরুং খালে যাওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুই ব্যক্তি ভিকটিমের মুখ চেপে ধরে গাছের আড়ালে নিয়ে যায়। সেখানে একে একে দুইজন তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং একে অপরের ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে।

 

ভিকটিম বিষয়টি জানাজানি হলে থানায় এসে অভিযোগ দায়ের করেন। পরে লক্ষীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ধারা ৯ (৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ধারা ৮ (১)/৮ (২) অনুযায়ী মামলা (মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২৫) রুজু করা হয়।

পরে লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. মাফিজুল ইসলাম (৩১), পিতা- মনিরুল ইসলাম, মাতা- মাফুজা বেগম, সাং- জুর্গাছড়ি। ২. আবু তালেব গাজী (২৮), পিতা- হামিদুল গাজী, মাতা- তাসলিমা গাজী, সাং- গুচ্ছগ্রাম, লক্ষীছড়ি।

 

পুলিশ জানায়, গ্রেফতারের পর ভিকটিম আসামিদের শনাক্ত করেছেন এবং আসামিরাও প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। বর্তমানে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঘটনার ভয়াবহতা ও সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি হিসেবে স্থানীয়রা প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং দ্রুত বিচার কার্যক্রমের দাবি জানিয়েছেন।