সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

এনসিপির উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে হুইলচেয়ার ও বালিশ বিতরণ

এনসিপির উদ্যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে হুইলচেয়ার ও বালিশ বিতরণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে এনসিপির উদ্যোগে সদর হাসপাতালে গরীব ও অমহায় রোগীদের জন্য হুইলচেয়ার ও বালিশ বিতরণ করা হয়েছে। 
 

সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২০টি বালিশ ও ২টি হুইলচেয়ার হাসপাতালের তত্ত্বাবধায়ককে হস্তান্তর করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
 

ড. আতিক মুজাহিদ বলেন, "কয়েকদিন আগে হাসপাতালে দেখি কিছু রোগী বালিশের পরিবর্তে গামলায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। এছাড়া বয়স্ক রোগীকে কোলে করে নিয়ে যেতে হয়। তাই গরীব ও অসহায় রোগীদের জন্য হুইলচেয়ার ও বালিশের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছি।"
 

এ সময় উপস্থিত ছিলেন-হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, আরএমও ডা. কামাল আহমেদ, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, ডা. মাসুদ ও অন্যান্য এনসিপির সদস্যরা।