সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ঢাকা প্রেসঃ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার এক গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম রহিমা বেগম (২৪)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

অভিযুক্ত স্বামী রহিমুল ইসলাম (৩০) ওই গ্রামেরই বাসিন্দা।

ঘটনা রোববার (৯ জুন) রাত ৮ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের রোশন শিমুলবাড়ি গ্রামের আছিয়ার বাজার এলাকায় ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রহিমুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর চুলের মুটি ধরে ঘরের কংক্রিটের খুঁটিতে মাথা ঠুকতে থাকেন। এতে রহিমার কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।

ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রহিমুল ইসলামকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

নিহতের পিতা রফিকুল ইসলাম ঘটনায় মামলা করেছেন।

পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।