সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব চেয়েছে ইউজিসি

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব চেয়েছে ইউজিসি

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনায় বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে।
 

সাতটি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
 

মঙ্গলবার ইউজিসি এ সংক্রান্ত একটি অফিস নোট অনুমোদন করেছে। এতে উল্লেখ করা হয়েছে, পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বসাধারণের কাছ থেকে নামের প্রস্তাব গ্রহণ করা হবে। আগ্রহীদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রস্তাবিত নাম info@ugc.gov.bd ইমেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।