সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:০৯:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল ও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল ও প্রকাশের নির্দেশ  দিয়েছেন হাইকোর্ট

ঢাকা হাইকোর্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিল ও প্রকাশের নির্দেশ দিয়েছেন।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২ জুলাই) এই আদেশ দেন।

 

আদালত রিটকারীদের আবেদন গ্রহণ করে নির্দেশে বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী (সম্পদের হিসাব ও বিবরণী) আইন, ১৯৫৮ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী দাখিল ও প্রকাশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। আদালতে রিটের পক্ষে শুনারি করেন রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

 

এর আগে গত ১ জুলাই সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। 

 

পরে রিটকারী আইনজীবী ছিলেন সুবীর নন্দী দাস বলেন, ‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি।’

 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, দুদকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।