মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৪২:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আল্লুর পরনে শাড়ি, নাকে নথ, গলায় লেবুর মালা

আল্লুর পরনে শাড়ি, নাকে নথ, গলায় লেবুর মালা

পুষ্পা মুক্তির পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন পুষ্পা ২ এর জন্য। তবে ভক্তদের আর বেশি অপেক্ষা করালেন না আল্লু অর্জুন। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনলেন পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। তাকে এই পোস্টারে ভয়াল রূপে দেখা গিয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) মুক্তি পায় পুষ্পা ২ ছবির প্রথম পোস্টার। এই তেলুগু অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার পোস্ট করেন।


অভিনেতার পোস্ট করা পোস্টারে তাকে দেখা যাচ্ছে ভয়ঙ্কর রূপে। তার পরনে রয়েছে শাড়ি। সঙ্গে কানে, গলায়, নাকে ভারী গয়না। তার সারা গায়ে রং। ডান হাতে ধরা বন্দুক। এই রূপ দেখে শিউরে উঠেছেন অনেকেই। আর আন্দাজ পেয়েছেন এই ছবি বড় কিছু হতে চলেছে।

পুষ্পা দ্য রাইজ ছবিটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন সুকুমার। এখানে উঠে এসেছিল এক কুলির গল্প সঙ্গে লাল চন্দনকাঠ চোরাচালানের ঘটনা। পুষ্পা ১-এ আল্লু অর্জুন ছাড়াও রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছিল। অন্যদিকে জানা যাচ্ছে পুষ্পা ২ ছবিতে সাই পল্লবীকে দেখা যেতে পারে।