সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

দগ্ধদের সিএমএইচে চিকিৎসা—সেনাবাহিনীর সর্বশেষ তথ্য

দগ্ধদের সিএমএইচে চিকিৎসা—সেনাবাহিনীর সর্বশেষ তথ্য

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় স্থানান্তর করা হয়।
 

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ সেনাবাহিনী সিএমএইচে হতাহতদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানায়।
 

সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ৯ জন আহত ব্যক্তি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ১৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

দগ্ধদের সিএমএইচে চিকিৎসা—সেনাবাহিনীর সর্বশেষ তথ্য


 

উদ্ধারকার্যে অংশ নিয়ে আহত হয়েছেন আরও ১৪ জন সেনাসদস্য, একজন পুলিশ সদস্য এবং একজন ফায়ার সার্ভিস সদস্য—তাঁরাও বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
 

বাংলাদেশ সেনাবাহিনী এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। পাশাপাশি, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতির সঙ্গে কাজ করে যাচ্ছে।
 

যেকোনো তথ্য জানার জন্য যোগাযোগ করুন: ০১৭৬৯০১৪৫৩৮