বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ীতে গরুবাহী ট্রাক খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত

রাজবাড়ী প্রতিনিধি:-


 

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গরু বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
 

শনিবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গান্ধীমারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।
 

নিহতরা হলেন কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির (৪০)।
 

ওসি হারুন অর রশিদ জানান, কুষ্টিয়া থেকে গরুবাহী ট্রাকটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। পথে ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
 

উদ্ধার অভিযানে ট্রাকের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাকে থাকা ১৪টি গরুর মধ্যে ১২টি জীবিত ও ২টি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতি প্রাথমিকভাবে দায়ী বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।