বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপ খেলতে রাজি যেকোনো মডেলেই বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে রাজি যেকোনো মডেলেই  বাংলাদেশ

এখনো এশিয়া কাপ নিয়ে নাটক শেষ হয়নি। আসন্ন এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় ভারত। এরপর হাইব্রিড মডেলে মডেলের এশিয়া কাপের প্রস্তাবনা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত চায় যেকোনো একটি নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। তবে শেষ পর্যন্ত যে মডেলের হোক এশিয়া কাপে খেলতে চায় বাংলাদেশ।

সোমবার (২৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন,  'আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে সিদ্ধান্ত আসবে হাইব্রিড নাকি হাইব্রিড না। যে মডেলেই হোক আমরা খেলতে আগ্রহী। এশিয়া কাপের সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারব এসিসি থেকে। সেটার জন্য আমরা অপেক্ষা করছি।' 

 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

হাইব্রিড মডেলে রাজী হলেও দুবাইতে খেলতে অস্বস্তির কথা জানিয়ে তিনি আরও বলেন, 'আমরা তো আগেও বলেছি এত গরমের ভেতর ৫০ ওভারের ম্যাচ খেলা খুব কঠিন। কারণ আমরা গতবার দেখেছি এই সময় আমরা টি-টোয়েন্টি খেলেছি, এমনকি দেখা গেছে রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না, প্রচণ্ড গরমের জন্য। অস্বস্তি তো থাকবেই।'