সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

কুয়েটে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
 

আজ মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
 

সাধারণ শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধের দাবিতে তারা মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন এবং পরে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
 

সংঘর্ষের পর শিক্ষার্থীরা হামলার জন্য ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিলের দাবি জানান। পাশাপাশি ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ চার দফা দাবি উত্থাপন করেন।
 

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন গণমাধ্যমকে জানান, কুয়েটের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।