বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ময়মনসিলহ সিপিএসসি, র‌্যাব-১৪,  ও ব্যাটালিয়ন সদর, র‌্যাব-০১ উত্তরা, ঢাকা‘র যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ময়মনসিলহ সিপিএসসি, র‌্যাব-১৪,  ও ব্যাটালিয়ন সদর, র‌্যাব-০১ উত্তরা, ঢাকা‘র যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় ভিকটিমের ছোট ভাইয়ের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ০৫ মে ২০২৫ খ্রি. দুপুর অনুমান ১২:৫০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ধানাধীন রামভদ্রপুর সাকিনস্থ আসামী মোঃ আঃ ছালাম দুলাল এর বিভিন্ন প্রজাতির গাছ বাগানে বাদীর বোন বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিম লাকড়ি সংগ্রহ করাকালীন সময় আসামী মোঃ আঃ ছালাম দুলাল (৬২) ভিকটিমকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখঃ ০৮/০৫/২০২৫ খ্রি. ধারা- ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী/২০২০)। মামলা রুজুর পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করে।
 

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও ব্যাটালিয়ন সদর, র‌্যাব-০১, উত্তরা, ঢাকা‘র যৌথ আভিযানিক দল ২৫ মে ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ১৯:২৫ ঘটিকায় ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ‘‘সামসুল হক মাদ্রাসা” এর সামনে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান এজাহারনামীয় আসামী মোঃ আঃ ছালাম দুলাল (৬২), পিতা- মৃত আঃ ছাত্তার মাস্টার, সাং- রামভদ্রপুর, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। 
 

গ্রেফতারকৃত আসামী‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।