সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫৬:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ একজন আটক!

টিসিবির ৫৪০ লিটার সয়াবিন তেলসহ একজন আটক!

মোল্লাহাট উপজেলা প্রতিনিধি:-

ঢাকা প্রেসঃ


মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রাম থেকে বৃহস্পতিবার (৬ জুন) সকালে টিসিবির ৫৪০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে।
 

এই তেল বিক্রয় নিষিদ্ধ ছিল এবং কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করা হয়েছে। টিসিবির তেল উত্তোলনকারী ডিলার শিকদার সাবরাজের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

 

আটক আশিকুর রহমান মেসার্স সিকদার এন্টারপ্রাইজের ডিলার শিকদার সাবরাজের কাছ থেকে টিসিবির তেল নিয়েছিলেন। শিকদার সাবরাজ ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে তেল উত্তোলন করেছিলেন, কিন্তু পরে গোপনে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আশিকুর রহমানের বাড়িতে রেখেছিলেন। পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে তেল উদ্ধার করে এবং আশিকুর রহমানকে আটক করে। আটক আশিকুর রহমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, শিকদার সাবরাজ দুই দিন পর তেল নিয়ে যাবে। টিসিবির ভোজ্যতেল উদ্ধার ও আটকের ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে এবং তদন্ত চলছে।