বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় হাসপাতাল ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় হাসপাতাল ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে জেলা প্রশাসকের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-


"গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ" কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার দুই প্রধান হাসপাতাল—নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল ও ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় অংশগ্রহণ করেন জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
 

সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনায় বিদ্যমান সমস্যাসমূহ, রোগীদের অভিজ্ঞতা এবং সেবার মানোন্নয়নে গৃহীত সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক সকল অংশগ্রহণকারীর মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তা থেকে বাস্তবভিত্তিক সমাধানের আশ্বাস দেন।
 

সভায় জেলা প্রশাসক জানান, আগামী ৭ (সাত) দিনের মধ্যেই নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ চালু করা হবে। তিনি সেবাদানকারী ও সেবাগ্রহীতাদের আরও মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানান এবং দুইটি হাসপাতালকে আধুনিক ও পরিচ্ছন্ন প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।