বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৪:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চারঘাটে বৈদ্যুতিক আগুনে মাদ্রাসা পুড়ে ছাঁয়, প্রায় ৭লাখ টাকার ক্ষতি

চারঘাটে বৈদ্যুতিক আগুনে মাদ্রাসা পুড়ে ছাঁয়, প্রায় ৭লাখ টাকার ক্ষতি

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-

 

রাজশাহীর চারঘাটে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পূর্ব মেরামতপুর হাফেজীয়া আস- সালাফীয়া মাদ্রাসা পুড়ে  ছাঁয়।

 

চারঘাটে বৈদ্যুতিক আগুনে মাদ্রাসা পুড়ে ছাঁয়, প্রায় ৭লাখ টাকার ক্ষতি

 

শনিবার দুপুর আড়াই টার দিকে পুর্ব মেরামতপুর এলাকায় অবস্থিত মাদ্রাসায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে মাদ্রসার প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাদ্রাসা কর্তৃপক্ষের। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুৎতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।


স্থানীয়রা জানান, শনিবার মাদ্রাসাটি ছুটি থাকায় সেখানে কোনশিক্ষার্থী ছিলেন না। দুপুর ৩ টার দিকে হঠাৎ করেই মাদ্রাসাটির ভিতর থেকে আগুন দেখতে পায় স্থানীয়রা। এসময় আগুন নেভানোর চেষ্টা করা হলেও তার আগেই আগুনের লেলিহান শিখায় মাদ্রাসার সব কিছু পুড়ে ভস্মিভুত হয়ে যায়। সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত। এতে মাদ্রাসাটিতে থাকা, ফ্যান,  লাইট, সৌরবিদ্যুত,  আইপিএস, সি,সিক্যামেরা, মর্টার, মাইক,  মাদ্রাসারটিন,  টাকার দানবাক্সসহ নগদ প্রায়৫০ হাজারটাকাপুড়ে গেছে। সর্বমোট প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাদাসাটির সভাপতি ইয়ামিন ও সাধারন সম্পাদক আব্দুল সালামের।


চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মাদ্রাসা পুড়েছে বলে সংবাদ পেয়েছি। তবে কোন শিক্ষার্থী না থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।