বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৮:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাবরের সেঞ্চুরি, সিরিজ জয়ের পথে পাকিস্তান

বাবরের সেঞ্চুরি, সিরিজ জয়ের পথে পাকিস্তান

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৩৮ রানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।

লাহোরে শনিবার রাতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৪ উইকেটে ১৯২ রান। মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের উদ্বোধনী জুটি থেকেই আসে ৯৯ রান। বাবরের আগেই ফিফটি পূরণ করেন রিজওয়ান। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ১১তম ওভারে ম্যাট হেনরির শিকার হন তিনি। এরপর  দুই ওভার না পেরোতেই ৬ রানের ব্যবধানে আরো তিন ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু পঞ্চম উইকেটে ইফতিখার আহমেদকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন বাবর।


ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক। ৫৮ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ১১টি চার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাবরের তৃতীয় শতক। অন্য প্রান্তে ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইফতিখার। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন হেনরি।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান। গত ম্যাচের মতো এবারও ৪ উইকেট নেন হারিস রউফ। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাবর আজমের হাতে।