মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তি পেলেন কারাগার থেকে মাহিয়া মাহি

মুক্তি পেলেন কারাগার থেকে মাহিয়া মাহি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন তিনি।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার জামিনের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে কারাফটকে এনেছি। পরে জামিনের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ৭টা ৫০ মিনিটে তার স্বজনেদের হাতে তুলে দিয়েছি।’ 

মুক্তি পেলেন কারাগার থেকে মাহিয়া মাহি

এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে দুপুর ১টা ২০ মিনিটে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শুনানির পর তাকে কারাগারে পাঠানো হয়।

পরে বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন বিকেলে ওই দুই মামলায় মাহির জামিন মঞ্জুর করেন।