সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদুল হকের চারটি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
 

সোমবার (৭ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।
 

দুদকের সহকারী পরিচালক মো. নওশাদ আলী আদালতে আবেদনটি করেন। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
 

আবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগ রয়েছে।
 

দুদকের দাবি, হামিদুল হক ব্যাংকে থাকা অর্থ উত্তোলন বা স্থানান্তরের চেষ্টা করছেন বলে তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। এই কারণে তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়ে।
 

এর আগে গত ২১ এপ্রিল মেজর জেনারেল (অব.) হামিদুল হক ও তার স্ত্রী নুছরাত জাহান মুক্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদালত।