সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান একুশে উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব সোমবার শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় বিকেল তিনটায়। প্রতিযোগিতা ক, খ ও গ তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। 


প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল এবং বিশিষ্ট আইনজীবী-রাজনীতিক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, একুশে অনুষ্ঠান উপ-কমিটির আহ্বায়ক রজতকান্তি বর্মন। অনুষ্ঠান উপস্থাপন করেন উত্তম সরকার। 


বক্তারা বলেন, শিশু কিশোরদের জন্য গাইবান্ধা প্রেসক্লাবের এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন প্রশংসনীয়। সাংবাদিকতার পাশাপাশি প্রেসক্লাবের সাংবাদিকরা আমাদের সংগ্রাম ও ইতিহাসের প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামীতেও গাইবান্ধা প্রেসক্লাবের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। প্রতিযোগিতায় অর্ধ শতাধিক শিশু-কিশোররা অংশ নেয়।