সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার মুহূর্তে বাসটিতে যাত্রী না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
 

তিনি আরও জানান, চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এই পরিস্থিতিতে এমন অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।