সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস) : সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও ৬০ দিনের জন্য বাড়িয়েছে সরকার। এ সিদ্ধান্ত ১৪ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
 

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হলো। এই ক্ষমতা ভোগ করবেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিযুক্ত সমপদমর্যাদার সামরিক কর্মকর্তারা।
 

সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে পারবেন।

সূত্র: বাসস।