সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪০:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক ও সংহতি

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় জাতিসংঘের শোক ও সংহতি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ।
 

সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন এক শোকবার্তায় জানায়, “উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এ দুর্ঘটনায় প্রাণহানিতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল।”
 

বার্তায় আরও বলা হয়, “এই দুর্ঘটনায় শিশুসহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমরা।”
 

জাতীয়ভাবে ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন অংশগ্রহণ করবে বলেও বার্তায় জানানো হয়।
 

সবশেষে জাতিসংঘের মিশন জানায়, “এই দুঃসময় ও জরুরি পরিস্থিতিতে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত আছি।”