সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে আরবি পড়ে ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

চারঘাটে আরবি পড়ে ফেরার পথে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

 

রাজশাহীর চারঘাট উপজেলায় স্থানীয় মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে বুধবার (২২ জুলাই) দুপুরে চারঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার শ্রীখণ্ডী গ্রামের ওই তরুণী মসজিদ থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের এক যুবক বিশেষ কিছু দেখানোর কথা বলে তাকে পাশের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও দুই যুবক ওত পেতে ছিল। পরে তিনজন মিলে তরুণীকে একটি নির্জন পাটক্ষেতে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করে।

 

মামলার এজাহারভুক্ত অভিযুক্তরা হলেন—শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান (১৬)।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী কিছুদিন আগে বাল্যবিয়ে হয়। তার স্বামী ঢাকায় তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) কর্মরত থাকায় তিনি বাপের বাড়ি শ্রীখণ্ডী গ্রামেই মায়ের সঙ্গে অবস্থান করছিলেন।

 

ঘটনার পর ভুক্তভোগী বাড়িতে ফিরে স্বজনদের বিষয়টি জানালে, বুধবার সকালে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে স্বজনরা চারঘাট থানায় গিয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে লিখিত এজাহার জমা দেন।

 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, "সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা নিবন্ধিত হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।"