মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫২:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক



 

খাগড়াছড়ির মানিকছড়িতে গড়ে ওঠা “ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক” ২০২৪ সালের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ অর্জন করতে যাচ্ছে। অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা ১৬৫ একর জমিতে নির্মিত এই পার্কটি পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এবার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাচ্ছে।

 

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক — ছবি ২


 

পার্কটিতে ইতোমধ্যে ১০০ প্রজাতির ২৫ হাজারেরও বেশি গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এতে করে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ইকো-ট্যুরিজম বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পার্কটি।

 

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক — ছবি ৩


 

আগামীকাল, ২৫ জুন, রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া প্রধান উপদেষ্টার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করবেন।

 

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক — ছবি ৪



 

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ইউএনও তাহমিনা আফরোজ বলেন:

“সাবেক জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও সাবেক ইউএনও রক্তিম চৌধুরীসহ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টাতেই এই অর্জন সম্ভব হয়েছে। শুধু ডিসি পার্কই নয়, পুরো উপজেলার বিভিন্ন সড়ক ও স্থানে সবুজায়নের জন্যও ব্যাপক কার্যক্রম নেওয়া হয়েছে। সাবেক ইউএনও রক্তিম চৌধুরীর নেতৃত্বে প্রায় ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় চট্টগ্রাম-খাগড়াছড়ি রোডের গাড়িটানা থেকে হাতিমুড়া, মানিকছড়ি বাজার থেকে বাটনা রোড এবং পুরাতন উপজেলা রোডসহ বিভিন্ন এলাকায় সোনালু, জারুল, কৃষ্ণচূড়া, জলপাইসহ বহু গাছের চারা রোপণ করা হয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই সকল মানুষকে, যারা এই পার্কে বৃক্ষরোপণে সরাসরি যুক্ত ছিলেন।”

তিনি আরও বলেন:

“জাতীয় এই স্বীকৃতি মানিকছড়ি উপজেলার সকল মানুষের গর্বের বিষয়। আমরা চাই, ডিসি অ্যাডভেঞ্চার পার্ক শুধু একটি ট্যুরিস্ট স্পট না হয়ে, একটি সচেতনতা ও পরিবেশ শিক্ষার কেন্দ্র হয়ে উঠুক।”
 

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছে মানিকছড়ির ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক — ছবি ৫



বর্তমানে ডিসি অ্যাডভেঞ্চার ও ইকো ট্যুরিজম পার্ক চট্টগ্রাম অঞ্চলে পরিবেশবান্ধব পর্যটনের অন্যতম দৃষ্টান্ত। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই পার্কে।