সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫০:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ভোলায় ডেভিল হান্ট অভিযানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার সহ গ্রেফতার -২

ভোলায় ডেভিল হান্ট অভিযানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার সহ গ্রেফতার -২

জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-



যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ভোলা জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ গ্রেফতার  করা হয়েছে।

এসময় তার ছোট ভাই ভোলা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকেও বাসা থেকে গ্রেপ্তার করেছে  যৌথবাহিনী। তারা দু'জনই ভোলা পৌর সভার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন মিয়ার ছেলে।  

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)মধ্যরাতে অপারেশন ডেভিল হান্টের আওতায় নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে ভোলা পৌর সভার কালিবাড়ী রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় কোস্টগার্ড,র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন - র‍্যাব ও পুলিশ অভিযানে অংশ নেয়।

আটকৃত ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় যৌথ বাহিনী।

দুপুরে তাদের দুইজনকে   আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক এমপি হাফিজ ইব্রাহীর উপর হামলাসহদেশকে অস্থিতিশীল করার প্রস্তুতি সহ নানা অভিযোগে দোস্ত মাহমুদ ও তার ভাই হেলাল উদ্দিন কে গ্রেফতার  করা হয়।

প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ‘ডেভিল হান্ট’ অপারেশন গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে একযোগে এই অভিযান শুরু হয়।