সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে ২,৩৬৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ২,৩৬৮ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ০৯:৩০ মিনিটে দুই জন মাদক কারবারিকে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ  হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম। 
 

গ্রেফতারকৃতরা হলেন নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০)।
 

ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফুলবাড়ী থানাধীন রাবাইতাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ জব্দসহ মাদক কারবারি নাটোর জেলার লালপুর থানাধীন ধানাইদহ এলাকার মোঃ শাহ আলম (৪০) ও পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন নতুন রুপপুর এলাকার সানজিদা ইয়াসমিন (২০) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের  বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবা সহ ২ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এই সংক্রান্তে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।   কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।