মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৬:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ফেসবুকের প্রেমের ফাঁদে কলেজছাত্রী, চলনবিলে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

ফেসবুকের প্রেমের ফাঁদে কলেজছাত্রী, চলনবিলে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রী (১৯) ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাড়াশ উপজেলার এক যুবকের সঙ্গে। সেই প্রেমিকের ডাকে সাড়া দিয়ে চলনবিলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
 

ঘটনাটি ঘটে গত ২১ জুন (শনিবার) তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে চলনবিল এলাকায়। ঘটনার ছয় দিন পর, ২৭ জুন (শুক্রবার) ভুক্তভোগী কলেজছাত্রী তাড়াশ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে প্রেমিক আরিফ হোসেনকে।
 

আরিফ হোসেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা।
 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুকে কলেজছাত্রীটির সঙ্গে আরিফ হোসেনের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২১ জুন আরিফ তাকে চলনবিলের ৯ নম্বর ব্রিজ এলাকায় ঘুরতে আসার আমন্ত্রণ জানান। প্রেমিকের কথামতো কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছালে, আরিফ তাকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।
 

একপর্যায়ে আরিফ তাকে চরহামকুড়িয়া গ্রামের এক বৃদ্ধার বাড়িতে নিয়ে যান এবং সেখানেই ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগী কান্নাকাটি করলে আরিফ কৌশলে পালিয়ে যান। পরে তাকে খুঁজে না পেয়ে কলেজছাত্রী ২৭ জুন থানায় মামলা দায়ের করেন।
 

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।