মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৩:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাঁটছড়া বাঁধবেন আদিত্য ও অনন্যা

গাঁটছড়া বাঁধবেন আদিত্য ও অনন্যা

বেশ কিছুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। দীর্ঘদিন ধরেই বলিউডের অন্দরে শোনা যাচ্ছিল তাদের সম্পর্কের কানাঘুষা। সেই জল্পনা একাধিকবার উস্কে দিয়েছেন চর্চিত যুগলই।

দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র‍্যাম্প মাতিয়েছিলেন আদিত্য ও অনন্যা। তখনই দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। তার মাসখানেক পর বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচে-কানাচে একে অপরের সঙ্গে সময় কাটিয়েছিলেন আদিত্য-অনন্যা। তবে অনুরাগী এবং ছবি শিকারিদের পাত্তা না দিয়ে প্রেমে মেতেছিলেন তারা!

দেশে ফিরেও নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক এখন বেশ কম এই জুটির। একসঙ্গে ডেটে যাওয়া থেকে শুরু করে ছুটি কাটাতে যাওয়া, কোনো কিছুতেই ‘না’ নেই। সপ্তাহখানেক আগে তাদের দেখা গিয়েছিল মুম্বাই বিমানবন্দরে। যদিও তখন এক ফ্রেমে ধরা দে