সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):

মুন্সীগঞ্জ শহরের স্টেডিয়ামের একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াছিন হাওলাদার (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

নিহত ইয়াছিন ভোলা সদর উপজেলার বাবুল হাওলাদারের ছেলে। তবে তিনি মুন্সীগঞ্জের মাঠপাড়া এলাকায় তার মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।
 

বুধবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 

নিহতের বোন সোনিয়া জানান, ইয়াছিন ঢাকার মোহাম্মদপুরে একটি বিস্কুট কারখানায় কাজ করতেন। গত বৃহস্পতিবার তিনি মুন্সীগঞ্জে পরিবারের কাছে আসেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি।
 

মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বাসস।