সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিচ্ছেদের পর আবারও একসাথে তাহসান-মিথিলা

বিচ্ছেদের পর আবারও একসাথে তাহসান-মিথিলা

২০০৭ সালে প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। একসাথে অভিনয় করেছেন তারা 'আমার গল্পে তুমি', 'মিস্টার অ্যান্ড মিসেস', 'ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম', 'মধুরেন সমাপয়েত' নাটকসহ বেশ কয়েকটি নাটকে। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।


তবে ২০১৭ সালের মে মাসে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়। তাহসান ব্যস্ত অভিনয় আর গান নিয়ে। এবার তাহসান ও মিথিলাকে একসাথে দেখা যাবে ওয়েব সিরিজে। 


'বাজি' নামের সাত পর্বের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন 'মাটির প্রজার দেশ' খ্যাত নির্মাতা আরিফুর রহমান। তাহসান ওয়েব সিরিজে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। এই ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে দেশীয় একটি ওটিটি প্লাটফর্মের জন্য। এ বছরই মুক্তি পেতে পারে সিরিজটি।