মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডায়েটে সমস্যা না হোক ভ্রমণেও

ডায়েটে সমস্যা না হোক ভ্রমণেও

গরমে ভ্রমণের হিড়িকটাও থাকে বেশি। তবে ভ্রমণের সময় খাবারের অসুবিধাটাই বেশি বোঝা যায়। কিন্তু ভ্রমণের সময়েও ডায়েটে কোনো সমস্যা যেন না হয় সেজন্য কিছু অভ্যাস গড়তে হবে। ভ্রমণে অন্তত উল্টাপাল্টা খাওয়া এড়াতেই আপনাকে কিছু প্রস্তুতি রাখতে হবে। এই প্রস্তুতির জন্যই কিছু পরামর্শ রইলো:


অতিরিক্ত চিনি আর ক্যাফেইন এড়িয়ে চলুন
গরমে ডিহাইড্রেশনের সবচেয়ে বড় কারণ হতে পারে চিনি ও ক্যাফেইন। শরীরের কার্যকলাপের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি পানিশূণ্যতা তৈরি করতে পারে। তাই ভ্রমণে কোল্ড ড্রিংক্স বা চা-কফি কম পান করুন। 

পানি পান করুন
ভ্রমণের সময় পানি পান করবেন। কোল্ড ড্রিংকস নয় বরং পানীয় পান করুন। অনেকে ভ্রমণে ঠাণ্ডা পানি বেশি পান করেন। এমনটি না করে স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। 


বমির বিরুদ্ধে ব্যবস্থা নিন
গরমে অনেক সময় নানা কারণে বমিভাব আসতে পারে তখন খাবারের রুচিও কমে যায়। তাই লবঙ্গ, মৌরি বা লেবুর খোসা সঙে রাখলে ভালো। বমি ভাব থেকে দূরে থাকতে পারবেন। 

সঙ্গে বাদাম রাখুন
অস্বাস্থ্যকর চর্বির বদলে বাদাম সঙ্গে রাখুন। বাদাম আপনার মস্তিষ্কের জন্যও ভালো। ভ্রমণে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেশি খান। সেক্ষেত্রে বাদাম রাখাটা ভালো। 

সকালের নাশতা করুন 
সকালের নাশতাটা এড়াবেন না। অনেকেই সকালের নাশতা করেন না ভ্রমণে গেলে। আর করলেও অসময়ে করেন। সকালে ভালো নাশতা করা জরুরি। তাহলে সারাদিন চলার শক্তি পাবেন। 


প্রাকৃতিক পানীয় পান করুন
কোথাও ঘুরতে গেলে ডাবের পানির ওপরই বেশি নির্ভর করুন। লেবু কিংবা আঁখের রস অনেক সময় স্বাস্থ্যকর নাও হতে পারে। আবার পানি আছে এমন ফল খান। 

পরিকল্পনা রাখুন
খাবারের একটা পরিকল্পনা ভ্রমণের আগে রাখুন। এটি জরুরি। পরিকল্পনা ছাড়া ভ্রমণে খাবারের কষ্ট হবেই৷