বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৫:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ফেনীতে বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সংবাদদাতা:-

 

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা বলে জানিয়েছেন ফেনী ৪ বিজিবির কর্মকর্তারা।
 

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানকৃত পণ্য জব্দ করে।
 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় তৈরি শাড়ি, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরি শাল, থান কাপড় ও ইনজেকশনসহ অন্যান্য মালামাল। এসব পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

বিজিবি জানিয়েছে, সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী ৪ বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।