মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৪

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

রাজধানীর মহাখালী ও শেরেবাংলা নগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার সকালে পৃথক দুটি স্থানে এ মিছিলের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
 

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালী বাস টার্মিনালের সামনে মূল সড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিলকারীরা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবি জানিয়ে স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল চলাকালে একাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনাও ঘটে।
 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছাড়াই একটি দল ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে। আটকরা হলেন— মিজানুর রহমান, শামীম আরা বেবি, মনির ও জুয়েল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
 

অন্যদিকে, রাজধানীর গণভবনের সামনের সড়কে যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
 

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে সামনের দিকে অগ্রসর হয় বলে তারা জানতে পেরেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।