মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিষাক্ত মদ পানে ইরানে ১৫ জনের মৃত্যু

বিষাক্ত মদ পানে ইরানে ১৫ জনের মৃত্যু

ইরানে মদ পান করার পর বিষক্রিয়ায় ১৫ জন মারা গেছে। এ ঘটনায় ১৮০ জন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আলবোর্জ প্রদেশের প্রধান বিচারপতি হোসেন ফজেলি হারিকান্দি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইআরএনএ’কে বলেন, এ ঘটনায় ‘এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু ও ১৮০ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ আলবোর্জ প্রদেশে মদ পানের ঘটনা ঘটে।


তিনি বলেন, হাসপাতালে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এদের কয়েকজন দৃষ্টিশক্তি হারিয়েছে। আবার কয়েকজনের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ডায়ালাইসিস করতে হচ্ছে।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও সেবন নিষিদ্ধ করা হয়। আর তখন থেকেই দেশটিতে চোরাচালান এবং অনিয়ন্ত্রিত অ্যালকোহল কালোবাজারে ছড়িয়ে পড়ে। 


এক্ষেত্রে ইথানলের সস্তা বিকল্প হিসেবে প্রায়শই পানীয়তে মিথানল মেশানো হয়। তারা একটি কসমেটিক কারখানা থেকে ৬,০০০ লিটারেরও বেশি অ্যালকোহল জব্দ করেছে। এদিকে ইরানের ফরেনসিক সংস্থা জানায়, এ বছরের মার্চ মাস পর্যন্ত  ‘নকল অ্যালকোহলযুক্ত পানীয়’ 

সেবন করে ৬৪৪ জন মারা গেছে যা আগের ১২ মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০২২ সালের মে মাসে ইরানের দক্ষিণের বন্দর নগরী আব্বাসে বিষাক্ত মদ পান করে আটজন মারা যায়।