সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:২৯:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা: শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে।

প্রত্যয় স্কিম নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা: শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে।

ঢাকা প্রেস নিউজঃ-

১ জুলাই ২০২৪ থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বাধ্যতামূলকভাবে চালু হচ্ছে 'প্রত্যয়' স্কিম।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে, সরকার কর্তৃক প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নীচে তুলে ধরা হল:

কাদের জন্য প্রযোজ্য:

১ জুলাই ২০২৪ বা তার পরে যোগদানকারী সকল সরকারি কর্মচারী। ৩০ জুন ২০২৪ এর পূর্বে চাকরিরত সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী। (তাদের জন্য পূর্ববর্তী পেনশন সুবিধা বহাল থাকবে)
 

পেনশন ব্যবস্থা:

ফান্ডেড কন্টিবিউটরি সিস্টেম: বেতনের ১০% বা সর্বোচ্চ ৫০০০ টাকা কর্মচারী ও প্রতিষ্ঠান সমানভাবে প্রদান করবে। আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট সিস্টেম বন্ধ: সরকারের উপর আর্থিক চাপ কমবে। দীর্ঘমেয়াদী টেকসই ব্যবস্থা: বিনিয়োগের মাধ্যমে পেনশন ফান্ড বৃদ্ধি পাবে।
 

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য:

৬৫ বছর বয়সে অবসর: বিদ্যমান ৬০ বছরের বিধান পরিবর্তন করা হবে। আজীবন পেনশন: ৬৫ বছর থেকে পূর্ণ পেনশন। এককালীন আনুতোষিকের পরিবর্তে: বিদ্যমান মাসিক পেনশনের কয়েকগুণ বেশি মাসিক পেনশন। পেনশনার মৃত্যুর পর: স্বামী/স্ত্রী বা নমিনি ১৫ বছর মেয়াদে পেনশন পাবেন।
 

অন্যান্য বিষয়:

কোন লাম্পগ্রান্ট/পিআরএল নেই: তবে ছুটি ভিত্তিক সুবিধা বহাল থাকবে। ৩০ বছর চাকরির পর: ১ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা করে আজীবন পেনশন। পেনশনার মৃত্যুর পর ৩০ বছর: জমার প্রায় ২৫ গুণ অর্থ পাবেন।
 

উল্লেখ্য:

সরকার প্রত্যয় স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। স্কিমটি পরিবর্তনের সম্ভাবনা থাকলেও, মূল লক্ষ্য হল দীর্ঘমেয়াদী টেকসই পেনশন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।