সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১০:২৮:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর মহাখালীতে যমুনা ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে।
 

রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আরজতপাড়ায় রাওয়া ক্লাবের বিপরীতে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, ফলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
 

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।