সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫১:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযানে ৩জন গ্রেফতার

নাটোরের লালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে সেনা অভিযানে ৩জন গ্রেফতার

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোর জেলার লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেফতার করে। লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর ও লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে যদিও উক্ত মৌজায় ইজারা প্রাপ্ত হলেও মোল্লা ট্রেডার্স নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালু উক্তোলন করেন ।


আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) যৌথবাহিনী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা চর জাজিরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহরসহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।

 

এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনরতদের হাতেনাতে আটক করা হয়।
 

আটককৃত ব্যক্তিরা হলেন-
মো:মাসুম শেখ(২৩) পিতা-মো শমাল হোসেন,মো: আদিল শেখ(৩৩) পিতা-মো:আলম শেখ, মো:জাহিদুল ইসলাম(২৯) পিতা-মো:জব্বার প্রামাণিক উভয়ের বাড়ী মসলেমপুর থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া।আটককৃত ব্যক্তিদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় প্রেরন করা হয়েছে।


স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে। তারা সেনা অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করার জন্য প্রশাসনের কড়া নজরদারির দাবি জানান।
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।