বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুমিল্লা ও ফেনী সীমান্তে বিএসএফের পুশইন, আটক ৫২ বাংলাদেশি

কুমিল্লা ও ফেনী সীমান্তে বিএসএফের পুশইন, আটক ৫২ বাংলাদেশি

কুমিল্লা প্রতিনিধি:-

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ জন বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই পুশইন কার্যক্রম চলে।
 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, অনুপ্রবেশের সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা ৫২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু রয়েছে।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিএসএফ জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠিয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সবাই বাংলাদেশি নাগরিক। যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।