বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৩:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জুভেন্টাস থেকে স্থায়ীভাবে চুক্তিতে টটেনহ্যামে কুলুসেভস্কি

জুভেন্টাস থেকে স্থায়ীভাবে চুক্তিতে টটেনহ্যামে কুলুসেভস্কি

জুভেন্টাস থেকে স্থায়ীভাবে ডিয়ান কুলুসেভস্কিকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সুইডিশ এই উইঙ্গার ২০২২ সালের জানুয়ারিতে ধারে টটেনহ্যামে খেলতে এসেছিলেন। গত ১৮ মাস তিনি স্পার্সে ধারেই খেলেছেন।

প্রথম মৌসুমে টটেনহ্যামের হয়ে নিজেকে প্রমান করায় এবার তাকে স্থায়ীভাবে দলভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে গত মৌসুমটা ইনজুরির কারণে খেলতে পারেননি কুলুসেভস্কি। ৩৭ ম্যাচে করেছেন মাত্র দুই গোল। প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করেছিল টটেনহ্যাম।


টটেনহ্যামের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে আমরা ঘোষণা করছি যে, জুভেন্টাস থেকে স্থায়ী চুক্তিতে আমরা ডিয়ান কুলুসেভস্কিকে দলে নিয়েছি। ২০২২ সালের জানুয়ারিতে সিরি-এ ক্লাব থেকে এখানে যোগ দেওয়ার পর ১৮ মাসের প্রাথমিক চুক্তিতে সে ধারে খেলেছে। নতুন চুক্তিতে সুইডিশ এই উইঙ্গার ২০২৮ সাল পর্যন্ত টটেনহ্যামে থাকবেন।’

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্রধরে জানা গেছে ২৩ বছর বয়সী কুলুসেভস্কিকে দলে নিতে টটেনহ্যামকে ৩০ মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে। ক্লাবের নতুন ম্যানেজার হিসেবে আনগে পোস্তেকোগ্লু যোগ দেবার পর এটাই স্পার্সদের প্রথম কোন চুক্তি।