মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগস্টে মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী ‘এমআর-৯’

আগস্টে  মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী ‘এমআর-৯’

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা গল্প, হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনা আর দেশ-বিদেশের তারকার সমাহারে নির্মিত এ সিনেমার ঝলক এরইমধ্যে সামনে এসেছে। আগামী ২৫ আগস্ট বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছে এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি নিজেদের ফেসবুক পেজে পোস্ট এর মাধ্যমে মুক্তির তারিখ জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

‘এমআর-৯’ নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। তিনি ছবিটি নিয়ে বলেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট এবং এখান থেকে আমি সবচেয়ে বেশি অভিজ্ঞতা অর্জন করেছি। আমিসহ অনেকের শৈশবের নায়ককে বড়পর্দায় নিয়ে আসার এই প্রজেক্টে যুক্ত হতে পেরে আমি কৃতজ্ঞ এবং গর্বিত। এই সিনেমাটি আপনাদের (দর্শক) জন্য এবং এটি এখন একটি জাতির জন্য ইতিহাস।’

মাস দুয়েক আগে ‘এমআর-৯’র টিজার প্রকাশ করা হয়। হলিউড ধাঁচে বানানো সেই ঝলকজুড়ে ছিল মারকাট অ্যাকশন আর রহস্যের অস্তিত্ব। তবে গল্প সম্পর্কে তেমন কোনও ধারণা দেওয়া হয়নি।

 
ছবিটিতে বাংলাদেশি অভিনেতা এবিএম সুমন এবং শহীদুল আলম সাচ্চু অভিনয় করেছেন। এছাড়া মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ হলিউডের অভিনেতারা অভিনয় করেছেন।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। এই চরিত্রটি নিয়ে তিনি অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘এমআর-৯’। নির্মাতা আসিফের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ ও নাজিম উদ দৌলা। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮৩ কোটি টাকার বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি। সেই হিসাবে এটি দেশের সবচেয়ে বড় সিনেমা প্রজেক্ট। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে এটি প্রযোজনা করেছে যুক্তরাষ্ট্রের দ্য ফিল্ম পোস্ট, চেজিং বাটারফ্লাইস পিকচারস ও আল ব্রাভো ফিল্মস।