মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৭:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে ঈদের পর মাঠে নামছে ১৪ দল 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিয়ে ঈদের পর মাঠে নামছে ১৪ দল 

ঈদের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামবে ১৪ দল। এই কর্মসূচি থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে নানা পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। মঙ্গলবার (৪ জুন) দুপুরে রাজধানীর নিউ ইস্কাটনে এই নেতার বাসায় ১৪ দলীয় জোটের সভা শেষে তিনি এ কথা জানান।

 

আমির হোসেন আমু বলেন, ১৪ দল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আদর্শ দল হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে যাবে। আগামীতেও ১৪ দল একত্রে কাজ করে যাবে, দল একত্রিত আছে, থাকবে।

 

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গেও এ সময় কথা বলেন তিনি। বলেন, বেনজীরের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তার বিরুদ্ধে সরকার আইনানুগব্যবস্থা নেবে।