সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৩:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২ কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-


 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের দুইজন কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তারা হলেন নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার  অপারেটর (সি/এ) আজিজুর রহমান ও ইলেকট্রিশিয়ান আজাদ আলী।


গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিনের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী প্রকৌশলী  মোঃ আব্দুল ওয়াহিদ, হিসাব রক্ষক মোঃ মামুন অর রশিদ, উচ্চমান সহকারী মোহাঃ নজরুল ইসলাম ও মোঃ শিহাব মাহফুজ, নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার লিটন কুমার মন্ডল, বিদায়ী  আজিজুর রহমান ও  আজাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীরা তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। তাদের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকর্মীরা তাদের মূল্যবান অবদানের কথা উল্লেখ করেন। তাদের অবসর জীবন যেন আনন্দ ও শান্তিতে কাটে তার জন্য শুভকামনা জানানো হয়। এই সংবর্ধনার মাধ্যমে তাদের দীর্ঘদিনের কর্মজীবনের স্বীকৃতি  দেওয়া হয় এবং কর্মজীবনের শেষ পর্যায়ে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

শেষে তাদেরকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী  দেওয়া হয়।  অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীদের সহকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।