মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রাজিলের অভিনেতার রহস্যজনক মৃত্যু

ব্রাজিলের অভিনেতার রহস্যজনক মৃত্যু

কয়েকমাস নিখোঁজ থাকার পর মাটির নিচে কাঠের বাক্সে পাওয়া গেছে ব্রাজিলের জনপ্রিয় অভিনেতা জেফেরসন মাচাডোর-এর মরদেহ। ৪৪ বছর বয়সী এ অভিনেতার রহস্যজনক মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে চার মাস ধরে নিখোঁজ ছিলেন জেফেরসন। তার ৮টি কুকুর আছে। বাড়িতে একা খুঁজে পাওয়া যায় সেই কুকুরদের। তাদের মধ্যে দু’টি মারাও গিয়েছে। এটি গত ৯ ফেব্রুয়ারির ঘটনা।


জানা যায়, জেফেরসনের ৭৩ বছর বয়সী মা মারিয়া দাস ডোরেসের এক মেসেজ পেয়েছিলেন। যেখানে একাধিক ভুল বানানে ভর্তি একটা মেসেজ পাঠানো হয়েছিল। যেখানে জেফেরসনের একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, তার ফোন কমোডে পড়ে গিয়েছে। তাই তিনি ভিডিও কল করতে পারছেন না। এরপর শেষ কথা হয় গত ২৯ জানুয়ারি। তারপর থেকে তার ফোনের লোকেশন নিষ্ক্রিয় হয়ে যায়। ক্লাউডের পাসওয়ার্ডও বদলে গিয়েছে।


ঘটনার কয়েকদিন পরেই জেফেরসনের রিও ডি জেনেরিওর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে মাটির তলা থেকে কাঠের বাক্সে হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ পাওয়া যায় নায়কের। মাটির ৬.৫ ফুট তলা থেকে বাক্সটি পাওয়া যায়।

সেই বাড়ির মালিক দাবি করেন, তিনি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে ভাড়া দিয়েছিলেন এই বাড়ি। যে কিনা মাচাডোকে চেনে বলে দাবি করেছে। সিসিটিভিতে দেখা গিয়েছে, গত মাসে সেই বাড়িতে ঢুকছেন ওই ব্যক্তি।