সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:২৯:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বঙ্গবন্ধু ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

বঙ্গবন্ধু ৬ষ্ঠ প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন ৫-৯ জুন বঙ্গবন্ধু ষষ্ঠ জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা আয়োজন করেছিল। পাঁচ দিন ব্যাপি বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌ-বাহিনী, প্রথম ও দ্বিতীয় রানার্স আপের কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ আনসার-ভিডিপি ও বর্ডার গার্ড বাংলাদেশ। এ ছাড়া আরো ছয়টি দল পদক অর্জন করে।  


মিরপুর ইনডোর স্টেডিয়ামে গতকাল অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সামছ এ খান (অব:), বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদশক মো: মনিরুজ্জামান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী।


প্রধান অতিথি শিবলী রুবাইয়াত বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে সকলকে আগামী দিনে দেশ ও জাতির জন্য সাফল্য বয়ে আনার আহ্বান জানান। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক সামছ এ খান বাংলাদেশ ফেন্সিং এর সাফল্য কামনা করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

ডিআইজি মনিরুজ্জামান জাতির পিতার নামে ধারাবাহিক ভাবে টুর্নামেন্ট আয়োজন করায় সংগঠকদের সাধুবাদ জানান।  বঙ্গবন্ধু ও তাঁর গৌরব গাঁথা তুলে ধরার পাশাপাধি জাতির পিতার অবমাননাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে বর্নাঢ্য আয়োজনে প্রধান অতিথি প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।