সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চট্টগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত

চট্টগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

নারী জাগরণ ও সমাজ পরিবর্তনের প্রতীক “জুলাই পুনর্জাগরণ”-এর মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ২৬ জুলাই , শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামসহ দেশব্যাপী একযোগে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রাম জেলার অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।


সারা দেশের অনুষ্ঠানমালা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়ালি উদ্বোধন ও তত্ত্বাবধান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা  শারমীন এস মুরশিদ।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসন চট্টগ্রাম -এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, নারী উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

শপথ পাঠে অংশগ্রহণকারীরা একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নিজেদের প্রতিজ্ঞাবদ্ধ করেন।


বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক সাম্য, নারী নির্যাতন প্রতিরোধ, এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন।

 

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম, এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম। জেলা প্রশাসন, চট্টগ্রাম সার্বিক সহযোগিতা প্রদান করে।
 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই শপথ পাঠ অনুষ্ঠান শুধু একটি কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা—যা সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।