বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রতিপক্ষের মাঠে হারল বার্সা

প্রতিপক্ষের মাঠে হারল বার্সা

স্প্যানিশ লা লিগের ম্যাচে হারের শিকার হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনা। রায়ো ভায়েকানোর মাঠে গিয়ে স্বাগতিকদের কাছে ২-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করল কাতালান ক্লাবটি।

ম্যাচের ১৯তম মিনিটে গোল করে রায়োকে এগিয়ে গেন আলভারো গার্সিয়া। ৪২তম মিনিটে রবার্ট লেভানদোস্কি ভায়েকানোর জালে বল পাঠালেও গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ফলে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পরও নিজেদের আধিপত্য ধরে রাখে তারা। বল দখলে বার্সা এগিয়ে থাকলেও আক্রমণভাগে দুর্দান্ত ছিল রায়ো। ৫৩তম মিনিটে ফ্রান গার্সিয়া গোল করে রায়োকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দুই গোল হজমের পর ম্যাচের ৮৩তম মিনিটে বার্সার হয়ে একটি গোল পরিশোধ করেন লেভানদোস্কি। তবে এই গোলটি শুধু বার্সার পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

লা লিগায় ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের একটিতেও জয় নেই বার্সার। হেরেছে তিনটিতে, অপরটি হয়েছে ড্র। গতরাতের হারের পরও লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। ৩১টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।