সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৬:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ বর্তমানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কখন, কোথায় কী ঘটছে, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। এ পরিস্থিতিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান অধ্যাপক ইউনূসকে অনুরোধ জানাই—দয়া করে জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
 

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও আমার আহ্বান—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সবসময় দায়িত্বশীল রাজনৈতিক দলের মতো আচরণ করেছি এবং করতে চাই। অতীতে আমরা সরকার পরিচালনা করেছি, ইনশাআল্লাহ জনগণের ভোটে আবারও সরকার গঠন করব।