বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৬:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

বড়দিন উদযাপন নিয়ে ডিএমপির নির্দেশনা

বড়দিন উদযাপন নিয়ে ডিএমপির নির্দেশনা

ঢাকা প্রেস নিউজ
 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপিত হবে বুধবার, ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পটকা, আতশবাজি ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
 

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই বৃহত্তম ধর্মীয় উৎসবটি ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ২৪ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে।
 

বড়দিন উদযাপন নিয়ে ডিএমপির নির্দেশনা

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পবিত্র বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ডিএমপি সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।