সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কক্সবাজারে ঘুরতে এসে অপহৃত ৩ কিশোর উদ্ধার, আটক এক অপহরণকারী

কক্সবাজারে ঘুরতে এসে অপহৃত ৩ কিশোর উদ্ধার, আটক এক অপহরণকারী

কক্সবাজার, ১৭ জুলাই ২০২৫:-
কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে এসে অপহরণের শিকার হওয়া তিন কিশোর পর্যটককে উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে অভিযান চালিয়ে তাদের কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি পাহাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকেও আটক করা হয়।

 

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান, উদ্ধার হওয়া কিশোররা হলেন—মো. সাইদুল ইসলাম জিহাদ (১৬), মিজবাহ উদ্দিন (১৪) ও ওবায়দুল ইসলাম মুন্না (১৫)। তাদের সবাই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। অপহরণের পর অপহরণকারীরা তাদের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
 

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব জানতে পারে, কিশোরদের পাহাড়ের একটি আস্তানায় আটকে রাখা হয়েছে। অভিযান চালালে ১২-১৫ জন অপহরণকারী পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যদের তৎপরতায় মো. রিয়াদ (১৯) নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার নবী হোসেনের ছেলে।
 

অপহৃত কিশোরদের উদ্ধারের পর তাদের ও আটক রিয়াদকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।