সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৮:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। কুয়াশার কারণে ২০- ৩০ গজ দূরের কোনোকিছু দেখা যাচ্ছে না। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি হ্রাস পেয়েছে। 

কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে। দিনের বেলায় বাস- ট্রাক পরিবহণসহ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার সকাল ৯টায় মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

ঘন কুয়াশার কারণে যানবাহনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দৃষ্টিসীমা ৬০০ মিটার এবং বাতাসের আর্দ্রতা ৯৫ ভাগ রয়েছে