মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে নেমে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে গ্যাস আক্রান্ত হয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করেছে।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি গভীর পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক সেটি উদ্ধারের জন্য ভেতরে নামেন।

 

কূপের ভেতর বিষাক্ত গ্যাস থাকায় গাবরিয়েলের কোনো সাড়া না পেয়ে তাকে বাঁচাতে একে একে আরও তিনজন কূপে নামেন এবং বিষাক্ত গ্যাসে সবাই অজ্ঞান হয়ে পড়েন।

 

কূপের ভেতর থেকে তাদের আর কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সঙ্গে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

 

হঠাৎ করে একই গ্রামের চারজন ও একই পরিবারের বাবা-ছেলের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় এখন চরম শোকের ছায়া নেমে এসেছে।